Press Release

Press Release Image

জেসিআই ‘টয়োপ-২০২২’ পুরস্কার পেলেন দশ তরুণ

দেশের দশ জন তরুণকে তাদের অসামান্য অর্জনের জন্য স্বীকৃতি দিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। সেচ্ছাসেবী এই সংগঠনটি মোট ৮টি ক্যাটাগরিতে দশজন তরুণকে এই স্বীকৃতি দিলো। শুক্রবার (৯ আগস্ট) রাতে কক্সবাজারের ইনানীর একটি অভিজাত হোটেলে ‘টয়োপ ২০২২’ শীর্ষক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্য ও অবদানের জন্য দশ জন তরুণের কাছে সম্মাননা তুলে দেন। টয়োপ-২০২২ পুরস্কারপ্রাপ্তরা হলেন— ব্যবসায় সাফল্যের জন্যে রাশিদ মাইমুনুল ইসলাম ও শাহরিয়ার জাহান, সামাজিক প্রভাবক হিসেবে তৌহিদ আফ্রিদি, তরুণ উদ্যোক্তা হিসেবে আজিজ আরমান, ব্যক্তিগত কৃতিত্ব অর্জনে মো. আক্তার পারভেজ ও তাহসিন বাহার সূচনা, গণমাধ্যম ও বিনোদন অঙ্গনে মুশফিক আর ফারহান, মুদ্রণ মাধ্যমে সাফল্যের জন্য জাবেদ সুলতান পিয়াস, তথ্যপ্রযুক্তিতে এম আসিফ রহমান এবং স্টার্টআপ প্রতিষ্ঠাতা হিসেবে আতাউর রহিম চৌধুরী।

জেসিআই বাংলাদেশ অ্যাওয়ার্ড পেলেন ৩১ তরুণ উদ্যোক্তা

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উদ্যোক্তা সম্মেলনে ৩১ তরুণ উদ্যোক্তাকে দেওয়া হয়েছে ‘জেসিআই তরুণ উদ্যোক্তা অ্যাওয়ার্ড-২০২২’। এরমধ্যে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ‘দ্য চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড।’

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং কমপ্লেক্সে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

Press Release Image
Press Release Image

যুবলীগের সমস্ত নেতা কর্মীদের ডাটা পাওয়া যাবে ওয়েবসাইটে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুবলীগের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি যুবলীগের তথ্যপ্রযুক্তির সংযোজন দেখে প্রশংসা করেন। পর্যায়ক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ ও সব অঙ্গ সংগঠনের জন্য অ্যাপস তৈরির নির্দেশ দেন তিনি। সারাদেশে যুবলীগের সমস্ত নেতা কর্মীদের সব ডাটা পাওয়া যাবে সদ্য প্রস্তুতকৃত ওয়েবসাইট ও এপসে। এ সময় প্রধানমন্ত্রী যুবলীগে তথ্য প্রযুক্তির সংযোজন দেখে প্রশংসা করেন। তিনি পর্যায়ক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের জন্য এ্যাপস তৈরির নির্দেশ দেন। এটি দলকে ডিজিটাল করার বড় সুযোগ বলে মনে করেন তিনি।

সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালকদের পরিবারের পাশে এলিট

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনা পাহাড় এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইসহ নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। শুক্রবার সকাল ১০টায় মিরসরাই সদর ইউনিয়নের উত্তর গড়িয়াইশ গ্রামের ৪নং ওয়ার্ডের নিহত দুই ভাই সুমন ও শেখ ফরিদের বাড়িতে যান এলিট। এরপর সেখান থেকে দুর্গাপুর ইউনিয়নের মেহেদী হাসানের বাড়িতেও যান তিনি। এসময় মিরসরাইয়ের সন্তান যুবলীগ নেতা এলিট নিহতদের পরিবারের পাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।

Press Release Image

মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় নিহত যুবলীগ নেতার পরিবারের পাশে কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিট

Press Release Image

গত ১৯ শে সেপ্টেম্বর সোমবার চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার দুই নং হিংগুলী ইউনিয়নে ঘটে যায় এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। সন্ত্রাসী হামলায় নিহত যুবলীগ নেতার নাম শহিদুল ইসলাম আকাশ (২৮)। আজ ২৩ শে সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট নিহত যুবলীগ নেতা শহিদুল ইসলাম আকাশের অসহায় পরিবারকে সান্তনা দেওয়ার এবং শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করতে আসেন। নিহত শহিদুল ইসলাম আকাশের মা কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটকে বলেন, আকাশ নিরপরাধ যুবলীগ নেতা।

সড়ক দুর্ঘটনায় নিহত মিশুর পরিবারের পাশে যুবলীগ নেতা এলিট

প্রতিদিন খুব সকালে মেয়েকে কলেজে দিয়ে আসতেন সূর্য দেব নাথ। তারপর প্রাত্যহিক কাজে হাত দিতেন তিনি। মেয়ের স্বপ্ন ছিল এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সেই স্বপ্নই দেখছিলো কৃষক সূর্য দেবনাথ ও তার পরিবার। কিন্তু ঘাতক লরি এক মুহূর্তে সেই আশা শেষ করে দিয়েছে। কাঁদতে কাঁদতে সেদিনের ঘটনা বর্ণনা করছিলেন নিহতের বাবা সূর্য দেবনাথ। সড়ক দুর্ঘটনায় নিহত অদম্য মেধাবী শিক্ষার্থী মিশুর পরিবারের পাশে দাড়িয়েছেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে আসেন তিনি। সে দিনের করুণ বর্ননা শুনে চোখের পানি ধরে রাখতে পারেননি এলিট। এই সময় তিনি নিহত মিশুর ভাই ও বোনের পড়ালেখার দ্বায়িত্ব নেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

Press Release Image

জেসিআই বাংলাদেশের একাডেমি অনুষ্ঠিত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ একাডেমি অনুষ্ঠিত হল ১৯ ও ২০ শে আগস্ট ২০২২। এই দুই দিন ব্যাপী ঢাকাতে একাডেমি অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে অংশগ্রহণ করে জেসিআই বাংলাদেশের ২০০ জনেরও অধিক সদস্য। “আজকের এবং আগামীকালের জন্য নেতৃত্ব” – এই মূল ভাবনায় অনুপ্রাণিত হয়ে জেসিআই বাংলাদেশ এ বছরের সর্ববৃহৎ একাডেমির আয়োজন করে। দুই দিনব্যাপী এই একাডেমিতে একাধিক ইন্টারেক্টিভ সেশন ছিল। সেশন পরিচালনা করেন সাবরিনা রহমান, কাজী এম আহমেদ, মো. আশিকুজ্জামান, মাকসুদা আক্তার মৌ, হুমাইরা খান এবং আলমাসুর রহমানসহ বিশিষ্ট প্রশিক্ষক এবং বক্তারা। গালা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। যিনি সমস্ত অংশগ্রহণকারীদের তার সাফল্যের কথা দিয়ে অনুপ্রাণিত করেন।

Press Release Image
Press Release Image

অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখছে ‘নগদ’: সিটিটিসি প্রধান

বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ‘নগদ’ অসাধারণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এর প্রধান মো. আসাদুজ্জামান। শনিবার (৩০ জুলাই) ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও সিটিটিসির এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে নগদ অসাধারণ ভূমিকা রাখছে। ২০১৯ সালে যাত্রা শুরু করার পর খুব অল্প সময়ের মধ্যে তারা এগিয়ে এসেছে। তাদের এ অগ্রযাত্রা অনন্য। চার্জ কম ও সেন্ড মানি ফ্রি হওয়ায় তারা দ্রুত এগিয়ে যাচ্ছে। নিয়াজ মোর্শেদ এলিট তার বক্তব্যে বলেন, বাংলাদেশের ৬৫ শতাংশ মানুষ একসময় অর্থনৈতিক অন্তর্ভুক্তির বাইরে ছিল। নগদ যাত্রা শুরু করার পর সেই হার কমে ৫০ শতাংশে নেমে এসেছে। পরিসংখ্যানই বলে নগদ বাংলাদেশের প্রান্তিক মানুষকে অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আনার ব্যাপারে বিশাল ভূমিকা রাখছে। নগদ এখন সাড়ে ছয় কোটি গ্রাহকের বিশাল পরিবার। আমরা এখন অর্থনীতিতে আরও ডিজিটাইজেশনের পথে চলতে চাই।

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে নিয়াজ মোর্শেদ এলিট

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জুনিয়র চেম্বার বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। শুক্রবার (২২ জুলাই) সকালে উপজেলার ইছাখালী ইউনিয়নের ঝুলনপুল বাজার সংলগ্ন ৬ নম্বর ওয়ার্ডের লুদ্দাখালি গ্রামের আব্দুল লতিফ মিস্ত্রী বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া চার পরিবারের হাতে নিয়াজ মোর্শেদ এলিট আর্থিক অনুদান তুলে দেন। জানা গেছে, গত রোববার (১৭ এপ্রিল) গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় আব্দুল লতিফ মিস্ত্রী বাড়ির শামসুল হকের চার সন্তান মো. নুর নবী, মো. ইউসুফ, মো. মোশাররফ, ও শফিকুল ইসলামের চারটি ঘর। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ও জমির কাগজপত্রসহ পুড়ে ছাই হয়ে যায় ওই চার পরিবারের স্বপ্ন। হতাশাগ্রস্ত পরিবারগুলোর কথা শুনে ছুটে আসেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক ও জুনিয়র চেম্বার বাংলাদেশের সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট।

Press Release Image
Press Release Image

CMP will give security to the Nagad distributors’ financial transactions

Nagad has organised a get-together event with Chittagong Metropolitan Police (CMP) to discuss the customer’s financial security in the mobile financial sector. According to a press release, the event was arranged by the organisation’s External Affairs Division. The event was held recently at CMP’s Multipurpose Hall at Dampara Police Lines, where CMP’s Commissioner Saleh Mohammed Tanvir, PPM (Service) was the chief guest. Besides, Additional Police Commissioner of CMP Md Shamsul Alam and Nagad’s Executive Director Niaz Morshed Elite, Chief External Affairs Officer Lt Col Md Kousar Soukat Ali (retd), Head of Stakeholder Management Md Mahbub Alam, PPM, DIG (retd), Chief Corporate Governance Officer M Nurul Alam, Chief Public Affairs Officer Mohammad Solaiman and many other attended the event.

Press Release Image

জেসিআই বাংলাদেশের ‘উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড’ পেলেন ১৪ নারী

সমাজে অসামান্য অবদান রাখার জন্য ও দেশের বিভিন্ন সেক্টরে সাহসী নেতৃত্বের পরিচয় দেওয়ায় ১৪ নারীকে ‘উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়। বেশ কয়েক বছর ধরে সাফল্যের সঙ্গে এই অ্যাওয়ার্ড প্রদান করে আসছে জেসিআই বাংলাদেশ।

Press Release Image

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পূর্বশর্ত নারীর ক্ষমতায়ন : স্পিকার

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্য অর্জনের পূর্বশর্ত নারীর ক্ষমতায়ন। তাই সমাজের ইতিবাচক পরিবর্তনে প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার (২৪ জুন) জেসিআই বাংলাদেশের উদ্যোগে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত উইমেন অফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।

Press Release Image

নারীদের কাজের স্বীকৃতি দিলে দেশ আরো এগিয়ে যাবে: এলিট

সমাজের নানা ক্ষেত্রে যে নারীরা অসামান্য অবদান রাখছেন, তাদের কাজের যথাযথ স্বীকৃতি দেওয়া হলে দেশ আরো এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। শুক্রবার (২৪ জুন) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সঙ্গে নিয়াজ মোর্শেদ এলিট তার বক্তব্যে টেকসই আগামীর জন্য, লিঙ্গ সমতার উপরেও জোড় দেন।

Press Release Image

জেসিআই বাংলাদেশ ‘সুহুর নাইট’ অনুষ্ঠিত

জেসিআই বাংলাদেশ ‘সুহুর নাইট’ অনুষ্ঠিত প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ আয়োজিত ‘সুহুর নাইট-২০২২’। মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনগত রাত থেকে শুরু করে অনুষ্ঠানটি চলে সাহরির শেষ সময় পর্যন্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন শাখয়াত হোসেন মামুন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ফার্স্ট লেডি ও উদ্যোক্তা তাসমিনা আহমেদ শ্রাবণী।

Press Release Image

জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট এলিটকে যুবলীগ চেয়ারম্যানের শুভেচ্ছা

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় নিয়াজ মোর্শেদ এলিটকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সোমবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম এ সদস্যকে অভিনন্দন জানান পরশ।

জুনিয়র চেম্বার বাংলাদেশের পুনঃরায় সভাপতি হলেন এলিট

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নির্বাচনে পুনঃরায় সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ ব্যবসায়ী ও রাজনীতিবিদ নিয়াজ মোর্শেদ এলিট। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাজধানীর হোটল লা মেরিডিয়ানে আন্তর্জাতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের বাংলাদেশ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের সর্বসম্মতিতে এলিটকে ২০২২ সালের জন্য পুনরায় সভাপতি হিসেবে মনোনীত করা হয়। কার্যনিবাহী কমিটি গঠনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সভাপতি সারা খান।

Press Release Image
Press Release Image

চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট এলিট

আন্তঃজেলা বাস মালিক সমিতি চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। এর আগে গত বছরের ২৫ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সারাদেশ থেকে আসা প্রায় ৭০০ কাউন্সিলর ও ডেলিগেটসের উপস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) সভাপতি এলিট। সম্প্রতি আন্তঃজেলা বাস মালিক সমিতি চট্টগ্রামের দ্বিবার্ষিক সভায় তরুণ রাজনীতিবিদ ও সফল উদ্যোক্তা নিয়াজ মোর্শেদ এলিটকে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

Press Release Image

এফবিসিসিআই প্রেসিডেন্টের সঙ্গে জেসিআই প্রেসিডেন্টের সাক্ষাৎ

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ২০২২ প্রেসিডেন্ট আর্জেনিস অ্যানগুলো। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২২ ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। বৈঠকে এফবিসিসিআই প্রেসিডেন্ট ও জেসিআই প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়। দুই সংগঠন একসঙ্গে কাজ করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করে।

JCI Bangladesh hosts Presidential Iftar 2022

Junior Chamber International (JCI) Bangladesh hosted ‘Presidential Iftar-2022’ on Tuesday at Le Méridien Dhaka in the capital.

2022 JCI President Argenis Angulo was the chief guest at the event. Special guest was Assistant to 2022 JCI President Kitamura Marii. Niaz Morshed Elite, 2022 National President of JCI Bangladesh presided over the function. First Lady of JCI Bangladesh and Entrepreneur Tasmina Ahmed Sraboni was present.

Press Release Image

সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এলিট

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) সভাপতি নিয়াজ মুর্শেদ এলিট নিয়াজ মুর্শেদ এলিট বর্তমানে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্যনিবাহী সদস্য। এর আগে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। গত ২৫ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে সারা দেশ থেকে আসা প্রায় ৭০০ কাউন্সিলর ও ডেলিগেস্টসের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব পদে খন্দকার এনায়েত উল্যাহ নির্বাচিত হয়েছেন। সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের পর সমিতির সংবিধান মোতাবেক আগামী দুই বছরের জন্য ১২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান এলিট।

Press Release Image

'নেতৃত্ব দক্ষতা বাড়িয়ে তরুণদের বিশ্ব নেটওয়ার্কে যুক্ত হতে হবে'

Press Release Image

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেছেন, পুরুষের অলংকার হচ্ছে যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বগুণ। জেসিআই সদস্যদের এসব গুণে গুণান্বিত করার জন্য বদ্ধপরিকর। সংগঠনে যুক্ত হলে নানাভাবে এসব গুণ অর্জন করা যায়। নিয়াজ মোর্শেদ এলিট তরুণদের নেতৃত্বে আসার অনুপ্রেরণা দিয়ে বলেন, নেতৃত্বগুণ এমন একটি দক্ষতা- যা দিয়ে বিশ্ব নেতৃত্বের সাথে সেতুবন্ধন গড়া যায়। জেসিআই এর নেতৃত্ব আছি বলে পৃথিবী জুড়ে আমার একটি নেটওয়ার্ক তৈরি হয়ে।

জেসিআই বাংলাদেশের ‘প্রেসিডেন্সিয়াল মেজবান’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের আয়োজনে গেল বছরের মতো এবারো অনুষ্ঠিত হয়েছে ‘প্রেসিডেন্সিয়াল মেজবান অ্যান্ড ফ্যামিলি ডে আউট’। এবারের এই জাঁকালো আয়োজনে একসঙ্গে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল গভর্নিং বডি এবং লোকাল প্রেসিডেন্টদের ইনোগ্রেশন সিরমনিও অনুষ্ঠিত হয়েছে।

দেশের উন্নয়নে জেসিআই বাংলাদেশ অবদান রাখছে: এলিট

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ নানান সামাজিক কর্মকাণ্ড ও প্রজেক্টের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট।

জেসিআই সারাদেশে তারুণ্যের চেম্বার হিসেবে কাজ করবে: এলিট

চট্টগ্রাম জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালকে (জেসিআই) স্কুল অব ক্রিয়েটিং লিডারশীপ উল্লেখ করে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেছেন, আমরা তরুণদের জন্য একটি সংগঠন তৈরি করে দেখিয়েছি। আমাদের এখন ২৮টি লোকাল অর্গানাইজেশন আছে। আমি আশা করছি জেসিআই তারুণ্যের চেম্বার হিসেবে কাজ করবে।